চট্টগ্রামে বুধবারের এইচএসসি-সমমানের পরীক্ষা স্থগিত

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১০:৫০ এএম

ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুলাই) গভীর রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বন্যা পরিস্থিতি বিবেচনায় এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড (সব জেলা) এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আগামী বুধবারের এইচএসসি/আলিম/এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।

তবে অন্য শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত) পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এর আগে আলাদা আদেশে শুধু চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারের পরীক্ষা স্থগিত করা হলেও পরে পুরো বোর্ডের পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে।

এদিকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলো আগামী ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে বর্তমানে শতাধিক পর্যটক আটকে আছেন। 

অপরদিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নারী ও শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

একাত্তর/এসি
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সারাদেশে দুই হাজার ৬৯৭টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে এবার নেওয়া হয়েছে নজিরবিহীন ডিজিটাল নজরদারি। কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা সচল...
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান এবং উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী  ড. আ ন ম এহছানুল হক মিলন। 
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২৮ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ১৯৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর (সোমাবার) বিকেল সাড়ে তিনটায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন অনুষ্ঠিত হবে।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর