বুয়েটের নতুন ভিসি মোহাম্মদ বদরুজ্জামান

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে। 

বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের এই শিক্ষককে বৃহস্পতিবার নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোহাম্মদ বদরুজ্জামান ভাইস-চ্যান্সেলর পদে তাঁর যোগদানের তারিখ থেকে চার ওই পদে থাকবেন। 

এছাড়াও তার বেতন ভাতা ও কিছু শর্ত মানার কথা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- 

ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন;

তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন;

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বুয়েটের উপ-উপাচার্য পদে নিয়োগ নিয়োগ দেওয়া হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে।