ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ০৫:২৫ পিএম

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং উচ্চশিক্ষা তদারকি সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বড় ধরনের রদবদল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অন্যদিকে, ইউজিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।

সোমবার, শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের একজন জ্যেষ্ঠ অধ্যাপক। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এখন তিনি নিজ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে ফিরছেন।

অন্যদিকে, অধ্যাপক মামুন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এখন তাকে ইউজিসির চেয়ারম্যান পদের জন্য মনোনীত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি তার অপারগতা প্রকাশ করে আবেদনপত্র পাঠিয়েছেন।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছিলেন অধ্যাপক নিয়াজ আহমদ খান। তিনি তার মূল কর্মস্থল উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক পদে ফেরার ইচ্ছা ব্যক্ত করেন।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তিনি ঢাবির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সোমবার তার স্থলাভিষিক্ত হিসেবে অধ্যাপক ওবায়দুল ইসলামের নাম ঘোষণা করা হলো।

এআরএস
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।
অর্থাভাবে অনার্স শেষ বর্ষে ভর্তি অনিশ্চয়তায় পড়া ঢাবির এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতা মো. তরিকুল ইসলাম তারিক। তার ব্যক্তিগত সহায়তায় শেষ পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে...
ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) শীর্ষ পদেও আনা হয়েছে পরিবর্তন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান আজ রোববার (২২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি সকালে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের দপ্তরে গিয়ে পদত্যাগপত্রটি হস্তান্তর...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর