বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি মেনে নেয়ার পর শনিবার (৯ আগস্ট) শান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।
ছাত্রদলের ১৮টি হল কমিটি দেয়ার পর রাতেই হল থেকে বেরিয়ে আসেন শিক্ষার্থীরা। তীব্র বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল রাজনীতি বন্ধ রাখার কথা জানায়।
এদিকে আজ সকাল থেকে ক্যাম্পাসে ক্লাস-পরীক্ষা স্বাভাবিকভাবেই চলছে। হল ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধের দাবি জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, হল রাজনীতির বলি হতে হয় তাদের। সিট বাণিজ্যসহ নানান অনিয়ম শুরু হয় হলগুলোতে।
অন্যদিকে ছাত্র সংগঠনের নেতারা বলছেন, হল রাজনীতি পুরোপুরি বন্ধ না করে তাদের কার্যক্রম তদারকির মধ্যে রাখলেই সাধারণ শিক্ষার্থীদের সংকট দূর হবে।