ঢাবি ছাত্রদল হল কমিটির ছয় নেতাকে অব্যাহতি

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:২২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের চারটি হল কমিটির ছয় নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাসসের খবরে বলা হয়, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল কমিটির আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান সৌরভ, শামসুন নাহার হল কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিতু রানী সাহা, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কমিটির যুগ্ম আহ্বায়ক রাজু শেখ এবং হাজী মুহম্মদ মুহসীন হল কমিটির সদস্য আহমেদ জাবির মাহাম ও এন এস সায়মনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল হল কমিটি ঘোষণা করা হয়। এরপর কমিটিতে পদ পাওয়া কয়েক জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে সংগঠনের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত রাতে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

একাত্তর/আরএ
অভাবের কঠিন বাস্তবতায় বারবার মানুষের স্বপ্নগুলো থমকে যেতে চায়। কিন্তু সমাজে কিছু মানুষ থাকেন, যারা নিজের ঘাম ঝরানো উপার্জনে অন্যের স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। ঠিক তেমনই এক...
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্ববিদ্যালয় জীবন শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় দেশের গণতন্ত্র ও অধিকার...
বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
বৈশ্বিক উষ্ণায়নের ফলে আল্পস পর্বতমালার হাজার বছরের পুরোনো হিমবাহগুলো দ্রুত গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। এই বিপর্যয় রুখতে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে এক ব্যতিক্রমী ও পরিবেশবান্ধব পরীক্ষা শুরু করেছেন...
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর