মঙ্গলবার সারাদেশে ডিপ্লোমা প্রকৌশলীদের বিক্ষোভ কর্মসূচি

বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি পর্যালোচনায় সরকারের গঠিত ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ প্রত্যাখ্যান করে বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন কারিগরি শিক্ষা আন্দোলন বাংলাদেশের সভাপতি মাসফিক ইসলাম। 
এসময় গঠিত ওয়ার্কিং কমিটি শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের তিন দফা বাস্তবায়ন করার ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।

ডিপ্লোমা প্রকৌশলীরা এই ষড়যন্ত্র মেনে নেবে না বলেও জানান তিনি।

এছাড়া, কারিগরি ছাত্র আন্দোলনের ছয় দফা দাবির রূপ রেখা দ্রুত বাস্তবায়ন করার দাবিও জানান মাসফিক ইসলাম।