পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রম নিয়ে ‘তৃতীয় জাতীয় সংলাপ’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ পিএম

প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কার্যক্রম নিয়ে ঢাকায় শুরু হয়েছে তৃতীয় জাতীয় সংলাপ।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শুরু হওয়া এ সংলাপ চলবে দুই দিনব্যাপী। এবারের প্রতিপাদ্য ‘বহুমুখী দুর্যোগ প্রেক্ষাপটে অন্তর্ভুক্তিমূলক, সমন্বিত এবং স্থানীয়ভাবে পরিচালিত আগাম সাড়াদান কার্যক্রম।’

সংলাপে অংশ নিয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, রেড ক্রিসেন্ট, জাতিসংঘের সংস্থা, এনজিও, শিক্ষাবিদ, কমিউনিটি প্রতিনিধি ও সাংবাদিকরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। পারস্পরিক সহযোগিতা ও উন্নত পূর্বাভাসের মাধ্যমে সম্ভাব্য দুর্যোগের আগেই পদক্ষেপ নিয়ে ঝুঁকি কমানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

একাত্তর/আরএ
দেশের সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে দুর্যোগ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
দেশে ভূমিকম্পের প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। আবহাওয়াবিদদের দেওয়া তথ্য অনুযায়ী, গত এক দশকে দেশে প্রতিবছর গড়ে ৬ থেকে ৮টি ভূমিকম্প অনুভূত হলেও গত এক বছরেই ৩২ বার কেঁপে উঠেছে দেশ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর