রাশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬ সালের ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

রাশিয়ার ৪০০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে ২০ হাজারেও বেশি শিক্ষা প্রোগ্রামের মধ্যে থেকে শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী কোর্স বেছে নিতে পারবেন। প্রতিযোগিতামূলক এই বৃত্তি পাবেন ২০০ শিক্ষার্থী।

পুরো প্রক্রিয়া পরিচালনা করা হবে ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউস, রাশিয়ান দূতাবাস এবং শীর্ষস্থানীয় রুশ বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিনিধিদের সমন্বয়ে।

bangldesh-russia1

এ উপলক্ষে রাশিয়ান হাউস শিক্ষার্থীদের জন্য বেশ কিছু সেবা প্রদান করছে:

  • উপযুক্ত শিক্ষা প্রোগ্রাম বেছে নিতে সাহায্য
  • আবেদন প্রক্রিয়ায় প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কিত পরামর্শ
  • রাশিয়ায় পড়াশোনার প্রস্তুতির জন্য রুশ ভাষা প্রশিক্ষণ কোর্স

আবেদনকারীদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে Yandex বা Outlook ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে রেজিস্ট্রেশন করে ডকুমেন্ট জমা দিতে হবে।

রাশিয়া বলছে, দেশটিতে পড়াশোনার স্বপ্ন পূরণের এক অসাধারণ সুযোগ এটি; বিশেষত যারা উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক গন্তব্য খুঁজছেন।

বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে।