রুশ পারমাণবিক আইসব্রেকারে উত্তর মেরু অভিযানে বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৭ পিএম

রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ফিফটি লেট পোবেডি-তে চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নিচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)। 

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটম আয়োজিত ‘আইসব্রেকার অব নলেজ’ প্রতিযোগিতার সপ্তম আসরে ২২টি দেশের পাঁচ হাজারেরও বেশি প্রতিযোগীদের মধ্যে তিনি অন্যতম একজন বিজয়ী হিসেবে সে এই বিরল সুযোগ লাভ করেছেন।

রাশিয়ার মুরমানস্ক থেকে শুরু হওয়া ১০ দিনব্যাপী এই যাত্রায় আইসব্রেকারটি ব্যারেন্টস সাগর হয়ে উত্তর মেরু এবং ফ্রাঞ্জ জোসেফ ল্যান্ড দ্বীপপুঞ্জ প্রদক্ষিণ করবে।

যাত্রার আগে উচ্ছ্বসিত প্রত্যয় জানান, বাংলাদেশ থেকে এতো দূরের এই অভিযানে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত।

রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ জানান, এই অভিযান তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যৎ গড়তে অনুপ্রাণিত করবে। 

অভিযানকালে শিক্ষার্থীরা আর্কটিকের পরিবেশ, পারমাণবিক আইসব্রেকারের কার্যক্রম ও নৌচলাচলে এর ভূমিকা সম্পর্কে জানার পাশাপাশি বিশেষজ্ঞ ও বিজ্ঞানীদের পরিচালনায় বিভিন্ন কর্মশালা ও গবেষণায় অংশ নেবেন। 

অভিযানের অন্যতম আকর্ষণ হিসেবে শিক্ষার্থীরা উত্তর মেরুতে নিজ নিজ দেশের জাতীয় পতাকা উত্তোলন করবেন। 

বিশ্বে একমাত্র রাশিয়ারই পারমাণবিক আইসব্রেকার বহর রয়েছে, এবং তারাই একমাত্র এই ধরনের বিরল অভিযানের সুযোগ দিচ্ছে। 

আরবিএস
শিক্ষাব্যবস্থায় বড়ো ধরনের পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষাকেন্দ্র নয়, এখন থেকে শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। একই...
রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
দীর্ঘ ৩৪ বছরের অচলায়তন কাটিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগ করতে হবে উল্লেখ করে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেছেন, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশি থেকে...
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় এক তরুণীর বিয়ের দিন রাকিব প্রামাণিক (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার দুটি পোস্ট এলাকায় আলোচনার...
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় গৃহহীন হওয়া ১০০টি পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর