জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি এখন পর্যন্ত ৬৫৫ ভোটে এগিয়ে আছেন।
ভিপি ছাড়াও জিএস পদে ছাত্রশিবিরের আব্দুল আলিম আরিফ ও এজিএস পদে শিবিরের মাসুদ রানা এগিয়ে আছেন।
৩৩ কেন্দ্রে ভোটের ফল
ভিপি পদে
- রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) - ৪৪৩২
- একেএম রাকিব (ছাত্রদল ও ছাত্র অধিকার)- ৩৭৭৭
জিএস পদে
- আব্দুল আলিম আরিফ (শিবির) - ৪৪৪৪
- খাদিজাতুল কুবরা (ছাত্রদল) - ১৫৫৭
এজিএস পদে
- মাসুদ রানা (শিবির) - ৩৯৭৩
- তানজিল (ছাত্রদল) - ৩২৭৫
জকসুর ৩০ কেন্দ্রের ফল ঘোষণা, ব্যবধান বাড়ছে শিবিরের ভিপি প্রার্থীর
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি এখন পর্যন্ত ৪৮৮ ভোটে এগিয়ে আছেন।
৩৯ টি কেন্দ্রের মধ্যে ৩০ টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এবং এখন অব্দি ৪৮৮ ভোটে শিবিরের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম এগিয়ে আছেন। এর আগে ২৮ টি কেন্দ্রের ঘোষিত ফলাফলের পর ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ৪৩১ ভোটে পিছিয়ে ছিলেন।
দুই ভিপি প্রার্থীর পাওয়া ভোট
- রিয়াজুল ইসলাম (ছাত্রশিবির) : ৪০৩০
- একেএম রাকিব (ছাত্রদল) : ৩৫৪২
এখনও ৯টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।
জকসু নির্বাচনে ২৮ কেন্দ্রে ভিপি প্রার্থীর ফল ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৮টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। এর আগে ২৬টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছিলো। তাতে ৩৫১ ভোটে এগিয়ে ছিলেন ছাত্রদলের ভিপি প্রাথী একেএম রাকিব। এখন ১১ কেন্দ্রের ফল ঘোষণা বাকি রয়েছে।
দুই ভিপি প্রার্থীর পাওয়া ভোট
- রিয়াজুল ইসলাম: ৩৭২৯
- একেএম রাকিব: ৩২৯৮
অর্থাৎ এখন পর্যন্ত ৪৩১ ভোটে আগিয়ে আছে ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল।