পাঁচ ঘণ্টা পরও শুরু করা যায়নি জকসুর ভোট গোনা

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল তিনটায় ভোটগ্রহণ শেষ হলেও রাত আটটা পর্যন্ত ভোট গোনা শুরু হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, বিকাল তিনটায় ভোটগ্রহণ শেষ হলেও ভোট গণনার প্রস্তুতি নিতেই চলে যায় কয়েক ঘন্টা। এরপর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গণনা শুরু করার ঘোষণা দিলেও এর পরপরই শিক্ষকদের আসন সংকুলান না হওয়ায় অডিটোরিয়ামে বসে থাকা শিক্ষক, সাংবাদিক, প্রার্থী এবং পোলিং এজেন্ট ছাড়া বাকি সাধারণ শিক্ষার্থীদের বেরিয়ে যেতে বলা হয়। কিন্তু কেউ বের না হ‌ওয়া‌য় শিক্ষক ও টিভি ক্যামেরা বাদে সবাইকেই বের হয়ে যেতে বলা হয়। সবাইকে বের করতে আরো ঘণ্টাখানেক প্রক্রিয়া চালায় নির্বাচন কমিশন। কিন্তু এরপর আবার যাচাই করে ঢোকানোর কথা থাকলেও তাতে ব্যর্থ হন তারা। 

নির্বাচন কমিশনের দেয়া তথ্যমতে, দিনভর এ নির্বাচনে ১৬হাজার ৬৬৫ ভোটারের মধ্যে কেন্দ্রীয় সংসদে ৬৫ শতাংশ এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট পড়েছে। ২১টি পদে জয় পেতে চারটি প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ১৫৭ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

রাত ৯টার দিকে জকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড‌. মো. শহিদুল ইসলাম জানান, দুই মেশিনের গণনার সমন্বয় করতে সময় লাগছে। এজন্য ভোটগণনা আবার শুরু করতে দেরি হচ্ছে। 

কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের ভোট দুটি আলাদা ব্যালটে নেওয়া হয়েছে। আবাসিক হলের ছাত্রীরা দুটি ব্যালটে হল সংসদের ১৩ পদের ভোটসহ মোট ৩৪টি ভোট দিয়েছেন। আর অনাবাসিক ভোটাররা শুধু কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ভোট দিয়েছেন।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট গ্রহণ বিকেল চারটায় শেষ হওয়ার পর গণনা শুরু হয়। ডাকসু কেন্দ্রীয় সংসদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয় ১০ সেপ্টেম্বর ভোরে। এই নির্বাচনে ভোট গণনায় প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগেছিলো।

ওই বছরের ১৬ অক্টোবর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোট গণনা শেষ করতে প্রায় ১২ থেকে ১৫ ঘণ্টা সময় লেগেছিলো।

এর আগে ভোট শেষ হওয়ার প্রায় ৪৮ ঘণ্টা পর ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচনের ফলাফল।

একাত্তর/এসি
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার এবারের বাজেটে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টির ফল ঘোষণা করা হয়েছে। এতে দেখা গেছে, এখন পর্যন্ত এগিয়ে আছেন ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম।...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। এই নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৫ শতাংশ। এছাড়া নবাব ফয়েজুননেসা চৌধুরানী হলে ভোট পড়ছে ৭৭ শতাংশ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর