জেলখানার খাবার খেতে পারছেন না আরিয়ান

মাদককাণ্ডে বলিউডের সুপারস্টার শহরুখ খানের ছেলে আরিয়ানকে এখনো জেলের ঘানি টানতে হচ্ছে। কোন দিন হাজতবাসের কথা ভাবতেও পারেননি সোনার চামচ মুখে নিয়ে জন্ম নেওয়ার পর বিত্ত-বৈভবে বেড়ে ওঠা এই তরুণ। ফলে ভীষণ সমস্যায় পরতে হচ্ছে আরিয়ানকে। 

আরিয়ানের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে জেলখানার খাবার। কোটি টাকার হেঁশেলে তৈরি খাবার যার নিত্যদিনের, তার জন্য জেলের খাবার মুখে উঠারও কথা নয়। 

জেলখানা কর্তৃপক্ষও বুঝতে পেরেছে বিষয়টি। মাদকের মামলায় গ্রেপ্তার হবার কারণে আরিয়ানের জন্য বিশেষ কোন ব্যবস্থার আয়োজন করতে পারছে না মুম্বাইয়ের কারাগার কর্তৃপক্ষ। 

মুম্বাইয়ের প্রমোদতরীর মাদক পার্টি থেকে গ্রেপ্তার হবার পর থেকে হাজতেই আছেন আরিয়ান। আর দশ জনের মতোই আচরণ করা হচ্ছে তার সঙ্গে। 

সেই সকালে ঘুম থেকে উঠে অন্যান্য কয়েদির সঙ্গে নাশতা থেকে শুরু করে খেতে হচ্ছে সব বেলার আহার। এসব সাদামাটে খাবারের সঙ্গে মানিয়ে নিতে পারছেন আরিয়ান। 

তবে শাহরুখের ছেলে বলে কথা। স্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে এরইমধ্যে আরিয়ানকে জেলের অন্য ব্যারাকে নেওয়া হয়েছে। সেখানে পরতে হচ্ছে না জেলের পোশাক। 

আরিয়ান কারও সঙ্গে কথা বলছেন না। তার সঙ্গে গ্রেপ্তার অন্যদের সঙ্গেও দেখা করতে নারাজ তিনি। এজন্য সব সময় তাকে নজরে রাখছে জেলখানার কর্মীরা। বাড়ানো হয়েছে নিরাপত্তা।


একাত্তর/এসএ