১২ নভেম্বর ১২ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রেহেনা মরিয়ম নূর

পাইরেসি হলেও দর্শক প্রেক্ষাগৃহে আসবে রেহেনা মরিয়ম নূর দেখতে, এমনটাই মন্তব্য করেছেন সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। আগামী ১২ নভেম্বর সিনেমাটির মুক্তি উপলক্ষে সাংবাদিকদের সাথে আলোচনায় তিনি বলেন, সিনেমাটির পাইরেসি নিয়ে ভীত নয় রেহেনা মরিয়ম টিম। কারণ সিনেমাটি বড়পর্দার জন্যই তৈরি করা হয়েছে। 


রেহেনা মরিয়ম নূর। কান উৎসবে দর্শকের মন জয় করে এবার মুক্তির অপেক্ষায় নিজে দেশেই। আগামী ১২ নভেম্বর দেশের ১২টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। তাই মুক্তির আগেই সিনেমাটি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন রেহেনা মরিয়ম টিম। 

তবে দেশের মুক্তির আগেই পাইরেসি হয়ে গেছে রেহানা মরিয়ম নূর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিনেমাটি নির্বাহী প্রযোজকের দাবী পাইরেসি হলেও এর জন্য ভীত নয়। 

 

কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার; এরপর মেলবোর্ন চলচ্চিত্র উৎসব, বিএফআই লন্ডন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, হংকং এশিয়া চলচ্চিত্র উৎসব, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, সিডনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ মোট ১৩টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি।

তাই ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময়ের এই আলোচিত সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহগুলোতে উপচে পড়া ভীড় হবে দর্শকের।


একাত্তর/ এনএ