ধান কাটা শেষে পঞ্চগড়ের গ্রামগুলো জমে উঠেছে ধাম গান এর আসরে। শীত মৌসুমের ধান কাটা মাড়াই শেষেই এই আসরে মেতে ওঠে এই এলাকার লোকজন। ঐতিহ্যবাহী 'ধাম গান' এর এই আসর যেন প্রাণের মেলবন্ধন।
মূলত গ্রামের মানুষের জীবন কাহিনী পারিবারিক, সামাজিক ও পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার নামই এই ধাম গান। যা এখন প্রায় বিলুপ্তির মুখে।
এই আসরে প্রসাধনী মেখে নারীর পোষাকে পুরুষেরা নারী চরিত্রে অভিনয় করে। বাজনার তালে আর ছন্দে চলে নাচ-গান। সমাজের অসঙ্গতিগুলো ব্যঙ্গাত্মকভাবে উঠে আসে গানে, অভিনয়ে।
এক দশক আগেও উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে ধামের গানের দল ছিলো। লোকসংস্কৃতি টিকিয়ে রাখতে সরকারের পৃষ্ঠপোষকতার প্রয়োজন, বলছেন জেলা যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক।
জেলার ৪৩টি ইউনিয়নে ১০টি ধামের গানের দল শীত মৌসুম জুড়েই তাদের পরিবেশনা চলবে।
একাত্তর/ এনএ