আইটেম গান হিট তো, সিনেমা দেখার আকর্ষণ

আইটেম গান যেন বলিউড সিনেমার প্রাণ। আইটেম গান হিট তো, সিনেমা দেখার আকর্ষণ। শুধু বলিউডই নই মূলত সব সিনেমাই যেন আইটেম গান ছাড়া ফিঁকে। যার সবশেষ প্রমাণ ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির ‘ও আন্তাভা’ গানে সামান্থার নাচ। সে যুগের হেলেন থেকে আজকের মালাইকা আরোরা, সানি লিওন, নোরা ফতেহিতো বলিউডের আইটেমগার্ল হিসেবেই নিজেদের ট্রেন্ড তৈরি করেছেন।

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির এক আইটেম সং ‘ও আন্তবা’র জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক নিয়েছেন সামান্থা রুথ প্রভু। ভারততো বটেই ইউটিউবের বদৌলতে সারা দুনিয়ার সঙ্গীতপ্রেমীরা মেতেছেন এই গানে। এমন সাড়া যে মিলবে সামান্থা হয়তো আগে থেকেই আঁচ করেছিলেন তাইতো দর হেঁকেছিলেন ৫ কোটি রূপী।

শাহরুখ খানের ‘রইস’ হিট হোক না হোক ‘লায়লা ও লায়লা’ গানের রিমেকে সানি লিওনের নাচ দেখার জন্য মুখিয়ে ছিলো দর্শক। আর আগুন ঝরানো সেই গানের জন্য ৩ কোটি রুপি নেন তিনি। 

ও সাকি কিংবা দিলবারসহ একাধিক হিট আইটেম গান উপহার দেন নোরা ফতেহি। এক নাচের জন্য এই বিদেশিনিকে দিতে হয় ৫০ লাখ রুপি। 

তেমনি কিং খানের আরেক ছবি দিল সে চলুক না চলুক মালাইকা অরোরার সেই ‘চল ছাঁইয়া ছাঁইয়া’ গানের নাচ আজো দর্শকের মনে গেঁথে রয়েছে। মুন্নি বদনাম, কাল ধামাল, হ্যালো হ্যালোর মতো একটি ড্যান্স নম্বরের জন্য মালাইকার পারিশ্রমিক ১ কোটি রুপি।

মালাইকার সাবেক শাশুড়ি হেলেনও হিন্দি সিনে ইন্ডাস্ট্রিতে আইটেম নাচের জন্য বিখ্যাত ছিলেন। পিয়া তু, ইয়ে মেরা দিলের মতো ঝড় তোলা সব আইটেম সং মানেই হেলেন আর আশা ভোঁশলে জুটি।

ডন ছবির হেলেনের সেই পিয়া তু'তে নতুন করে নেচে আইটেম গার্লের তকমা লাগিয়েছিলেন প্রথম সারির অভিনেত্রী কারিনা কাপুর খানও। তেমনি আরেক বলি সুন্দরী ক্যাটরিনা কাইফও অভিনয়ের সাথে সমান তালে আইটেম সং নাচ চালিয়ে গেছেন। ‘চিকনি চামেলি’, ‘শিলা কি জওয়ানি’র মতো গানের জন্য ক্যাটরিনার চাহিদা ৫০ লাখ রুপি।

একাত্তর/ এনএ