মুক্তি পেতে যাচ্ছে ঋষি কাপুরের শেষ সিনেমা ‘শর্মাজি নামকিন’

মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত ঋষি কাপুরের করা শেষ সিনেমা ‘শর্মাজি নামকিন’। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, হিতেশ ভাটিয়া পরিচালিত ‘শর্মাজি নামকিন’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ৩১ মার্চ।

সিনেমাটিতে অভিনয় করেন ঋষি কাপুর, পরেশ রাওয়াল, জুহি চাওলা। তবে, সিনেমাটি পুরোপুরি শেষ করতে পারেননি ঋষি কাপুর। তার আগেই মারা যান সবার প্রিয় ঋষি কাপুর।  

সম্প্রতি জুহি চাওলা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘এই তো আমাদের শর্মাজি চলে এসেছে, আমাদের জীবনকে খুশিতে ভরিয়ে দিতে।’


এদিকে, এক্সেল এন্টারটেইনমেন্টের প্রযোজক রিতেশ সিধওয়ানি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া কে বলেন, ‘পারিবারিক বিনোদনধর্মী এ ছবিতে কিংবদন্তি অভিনেতা প্রয়াত ঋষি কাপুরের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। 

একাত্তর/ এনএ