আলিয়ার বিয়ের শাড়িতে কঙ্গনার শাড়ির মিল, নেটিজেনরা ক্ষুব্ধ

তুমুল আলোচনার কেন্দ্রে এখন রনলীয়া। মানে রণবীর এবং আলিয়া। সম্প্রতি বিয়েতে বাঁধা পড়েছেন এই জুটি। আর পুরো বিয়ে ঘিরে ছিলো জমকালো আয়োজন। তবে, জমকালো এই বিয়ের আয়োজন যেমন মুগ্ধ করেছে দর্শকদের ঠিক তেমনি এখন কিছুটা চলছে সমালোচনার ঝড়। 

আর এবারের সমালোচনার ঝড় বইছে আলিয়ার বিয়ের শাড়িতে। রীতিমতো শরগোল পড়ে গেছে নেটিজেন পাড়ায়। 

নেটিজেনরা ক্ষুব্ধ। আর এর মূলে রয়েছে সম্প্রতি আলিয়ার বিয়ের শাড়ির সঙ্গে কঙ্গনার শাড়িতে মিল পেয়েছে তারা। নেটিজেনরা ক্ষেপেছেন ডিজাইনার সব্যসাচীর ওপর। কেউ কেউ বলছেন, সব্যসাচী অলস হয়ে গেছেন। আবার কেউ কেউ বলছেন, আলিয়ার শাড়ি ডিজাইন করতে গিয়ে সব্যসাচী মারাত্মক ভুল করেছেন। 


কী এই ভুল শাড়িতে? এমন প্রশ্নের উত্তর খুঁজতেই নেটিজেনরা ঘুরিয়ে ফিরিয়ে দেখছেন আলিয়া এবং কঙ্কনার বিয়ের শাড়ি। আলিয়া সূক্ষ্ম টিলা কাজের সাথে এমব্রয়ডারি করা একটি হাতে রঙ করা আইভরি অর্গানজা শাড়ি এবং একটি এমব্রয়ডারি করা হাতে বোনা টিস্যু ওড়না পরেছিলেন বিয়েতে।


আর, ২০২০ সালে কঙ্গনা তার ভাইয়ের বিয়েতে এমন নকশা করা একটি শাড়ি পরেছিলেন। এর মধ‍্যে শুধু ব্লাউজের ডিজাইনটাই যে আলাদা। এছাড়া দুটি শাড়ির মধ‍্যে খুব একটা অমিল কিছু নেই।

আর এরপরেই নেটিজেনরা তাদের দুজনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা শুরু করেছেন। ছুঁড়ছেন নানান মন্তব্য। 

একাত্তর/ এনএ