ফেরানো গেলো না কবরীকে

করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন বাংলার অন্যতম সেরা অভিনেত্রী সারাহ বেগম কবরী। 

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউ প্রধান রেহান উদ্দিন খান একাত্তরকে বলেন, শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

৫ এপ্রিল দুপুরে করোনা পজিটিভ শনাক্ত হন কবরী। ওই রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ৭ এপ্রিল দিবাগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। অবশেষে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে  ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে কবরীর জন্য আইসিইউ ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়।