বিবাহবার্ষিকীর দুইদিন আগে বিচ্ছেদের খবর!

পাঁচ বছর আগে ধুমধাম করে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি ও ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। কিন্তু পঞ্চম বিবাহবার্ষিকীর ঠিক দু'দিন আগে গত ২৩ মে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন মাহি। 

গত ২০১৬ সালের ২৫ মে ঘটা করে বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি ও পারভেজ মাহমুদ অপু। বিয়ের পর নানা সময়ে নিজেদের সংসার জীবনের খুঁটিনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন ভিডিও প্রকাশ করেন। আপাতদৃষ্টিতে ভালোই চলছিলো তাদের সংসার, এমনই ধারণা ছিল ভক্তদের।

তবে বিয়ের পর বিভিন্ন সময়ে তাদের বিচ্ছেদ নিয়ে একাধিকবার গুঞ্জন উঠলেও তারা তা গুজব বলে উড়িয়ে দেন। অবশেষে এবার নিজেরাই বিচ্ছেদের খবর নিশ্চিত করলেন। 

মাহীর প্রাক্তন স্বামীও বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের কথা স্বীকার করেছেন। বিচ্ছেদের বিষয়ে অপু বলেছেন, ভালোবাসা থেকে বন্ধুত্ব বড়। তাই তারা বাকিটা সময় একে অপরের বন্ধু হয়েই থাকতে চান। 



একাত্তর/এসজে