সম্প্রতি নির্মিত হলো খণ্ড নাটক 'জার্নি বাই লাভ'। নাসিফ বিন হোসেইনের রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রাকিব হোসেন পলাশ। নাটকটিতে জুটিবদ্ধ হলেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা যাহের আলভী এবং ইফফাত আরা তিথি।
এছাড়া আশি ও নব্বই দশকের চলচ্চিত্রের নন্দিত নায়ক সুব্রত এই নাটকটিতে অভিনয় করেছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। আরো অভিনয় করেছেন তন্ময় সোহেল, জাহিদ, জুয়েল হোসেন, আজাদসহ আরো অনেকেই। নাটকটির শুটিং হয়েছে, উত্তরা, গাজীপুর হোতাপাড়াসহ বিভিন্ন লোকেশনে।
আরও পড়ুন: বিএনপি’র সমাবেশে ধারেকাছেও কেউ যাবো না: কাদের
নাটকটির মিউজিক করেছেন প্রত্যয় খান। বর্তমানে চলছে নাটকটির সম্পাদনার কাজ।
'রিলেশনশিপ ড্রামা' প্রযোজিত 'জার্নি বাই লাভ' খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।
একাত্তর/আরবিএস