ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিনসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন চিত্রনায়িকা পরীমণি। আজ সোমবার (১৪ জুন) সকালে সাভার থানায় মামলাটি দায়ের করেন।
সাভার থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম জানিয়েছেন,পরীমণি নিজে বাদী হয়ে মোট ৬ জনের নামে এ মামলা করেছেন। এতে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এর আগে সকালে রূপনগর থানার মাধ্যমে লিখিত অভিযোগ করেন পরীমণি।
আজ সোমবার সকাল ১১টার দিকে, পরীমণির পক্ষে রুপনগর থানার এস আই ফারুক সাভার থানায় গিয়ে অভিযোগটি জমা দেন। এই মুহূর্তে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ হিল কাফি ও সাভার থানার ওসি কাজি মাইনুল ইসলাম সাভারের বিরুলিয়ায় ঘটনাস্থল পরিদর্শন করছেন।
একাত্তর/ এনএ