ফেরার অসামান্য গল্প লিখলেন মঞ্চকর্মী সামিনা লুৎফা

সামিনা লুৎফা নিত্রা। আপোষহীন শিক্ষক আর মঞ্চের এক দাপুটে অভিনেত্রীর নাম। নাট্যদল বটতলার প্রধান কুশিলব হিসেবে প্রায় একযুগ মঞ্চে দাপিয়ে অভিনয় করেছেন অভিনেত্রী। 

বিরল নিউরোজিক্যাল রোগ জিবিএস আক্রান্ত হয়ে মঞ্চ ছাড়তে হয়েছিল এই অভিনেত্রী। কিন্তু অফুরন্ত প্রাণশক্তি নিয়ে আবারো মঞ্চে ফিরেছেন এই অভিনেত্রী।

২০২১ সালের ২৪ ফেব্রয়ারি বিরল রোগ জেবিএসে আক্রান্ত হয়েছে মঞ্চে দাপুটে অভিনেত্রী সামিনা লুৎফা। জেবিএস একটি বিরল রোগ। 

যা মানুষের মানুষের স্নায়ুতন্ত্র, মস্তিস্ক আর মেরুদন্ডের বাইরের স্নায়ুতে আক্রমণ করে মানুষকে পক্ষাঘাতের মতো অবস্থা করে ফেলে। 

সামিনা লুৎফা আইসিইউতে জীবন-মৃত্যূর সন্ধিক্ষণ থেকে ফিরে আসলেও মঞ্চে দাঁড়ানোর শক্তি ছিলনা তার। তবে স্বপ্ন দেখতেন আবারো তিনি মঞ্চে ফেরার, আর দাপিয়ে মঞ্চ মাতাবেন। 

নাট্যদল বটতলার জনপ্রিয় প্রযোজনা ‘ক্রাচের কর্ণেলে’ লুৎফা আবারো ফিরে আসায় যেন প্রাণ ফিরেছে প্রযোজনাটিতে। 

সামিনা মঞ্চে ফিরে এসেছে তাই জন্মদিনটিকেই নাট্যদল বটতলা বেছে নেয়া ক্রাচের কর্ণেলের ৫২তম প্রদর্শণীর জন্য। আর নাটকটি উৎসর্গ করা লুৎফার জন্মদিনের উপহার হিসেবে। 

উল্লেখ্য, বটতলার আলোচিত নাটক ‘ক্রাচের কর্নেল’। ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ মঞ্চস্থ হয়েছিল নাটকটি। মহামারির কারণে অন্য সব নাটকের মতো এটির প্রদর্শনীও বন্ধ হয়ে যায়।


নিজেদের গুছিয়ে প্রায় সাড়ে তিন বছর পর ‘ক্রাচের কর্নেল’ মঞ্চে নিয়ে আসছে বটতলা। ১ ও ২ জুন বেইলি রোডের মহিলা সমিতিতে প্রদর্শিত হয় নাটকের ৫২ ও ৫৩তম প্রদর্শনী। 

শাহাদুজ্জামানের উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার। নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ আলী হায়দার।

অভিনেত্রী সামিনা লুৎফা মঞ্চ নাটকের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত। 

তবে যে কোন অন্যায় অবিচার আর শোষনের বিরুদ্ধে আপোষহীন এই মঞ্চকর্মী ও অভিনেত্রী আমৃত্যু প্রতিবাদের অস্ত্র হিসেবে বেছে নিতে চান মঞ্চকেই। 


একাত্তর/এসি