প্রভাসের সুপারহিরো লুকের ছবি প্রকাশ, ইন্টারনেটে ঝড়

নাগ আশ্বিনের সায়েন্স ফিকশন সিনেমা প্রজেক্ট কে-তে প্রভাসের প্রথম লুক প্রকাশ হয়েছে বুধবার।

ছবিটিতে সুপারহিরোর চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি সিনেমার সুপারস্টার প্রভাস। ওই চরিত্রের ছবি প্রকাশের পরপরই ইন্টারনেট জুড়ে ঝড় বইছে।

পোস্টারে প্রভাসের রয়েছের রয়েছে লম্বা চুল এবং সুপারহিরোর আকর্ষণীয় কস্টিউমে। যাতে চরিত্রের শক্তি স্পষ্ট বুঝা যাচ্ছে। এই পোস্টারটি প্রকাশের পর প্রজেক্ট কে নিয়ে আকাঙ্ক্ষা কয়েকগুণ বেড়ে গেছে দর্শকদের।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দর্শকদের আগ্রহ বাড়াতে ফিল্ম ইউনিট সিদ্ধান্ত নিয়েছে প্রজেক্ট কের প্রথম লুক বিখ্যাত কমিক ইভেন্ট সান ডিয়াগো কমিক কনে প্রকাশ করার। এই প্লাটফর্মের মাধ্যমে প্রজেক্ট কে আন্তর্জাতিকভাবে আকর্ষণ কেড়ে নিতে পারবে বলে ধরে নেয়া যায় নিঃসন্দেহে ।

প্রজেক্ট কে যেন তারকাদের মিলনমেলা। এখানে প্রভাস ছাড়াও অভিনয় করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোনের মত স্টাররা।

এই চলচ্চিত্রের মধ্য দিয়ে দীপিকা পাড়ুকোনের তেলেগু ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে।

সব মিলিয়ে প্রজেক্ট কে একটি দারুণ সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স হওয়ার ক্ষেত্রে প্রতিজ্ঞাবদ্ধ বলে নির্মাতা প্রতিষ্ঠান মনে করছে।

জানা যায়, নাগ আশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন সিনেমায় প্রভাসের চরিত্রটি হচ্ছে কালকি ভগবানের। এখানে কালকি ভগবান লড়বেন বর্তমান সময়ের শত্রুদের বিরুদ্ধে। পরিচালক নাগ আশ্বিনের উদ্দ্যেশ্য, প্রজেক্ট কে হবে হলিউড সায়েন্স ফিকশনগুলোর সমমানের চলচ্চিত্র।

 

একাত্তর/পিএজে