‘১৯৭১ সেইসব দিন’ নিয়ে অন্যরকম সাইকেল র‌্যালি

সাইকেল শোভাযাত্রা করে সিনেমা'র প্রচারে অংশ নিয়েছে সিনেমা ‘১৯৭১, সেই সব দিন’ এর সবসদস্যরা শুক্রবারসকালে রাজধানীর জাতীয় জাদুঘর থেকে শোভাযাত্রা শুরু করে শিল্পকলা একাডেমিতে শেষ হয় বাংলাদেশ টুরিস্ট সাইক্লিস্টের এই আয়োজনথেকে একই সঙ্গে সুস্বাস্থ্য ও সুস্থ চলচ্চিত্র বিকাশের আহবান জানানো হয়

ক্যানভাসটা ১৯৭১ সেই সব দিনের ছোট ছোট ক্যানভাসে নির্মাতা হৃদি হক সেই সময়টাকে গড়ে নিয়েছেনসেলুলয়েডে। তাতে পেছন ফিরে প্রপস আর কস্টিউমের মতোই আছে সেই সময়ের বাহন সাইকেল। তাইএই অভিনব প্রচারে বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট হাত বাড়িয়ে দিয়েছে চেতনায় মুক্তিযুদ্ধ, চেতনায় সুস্থ চলচ্চিত্র এবং সুস্বাস্থ্য।

হৃদি হক বলেন, এই সিনেমার গল্পটাঢাকার হলেও মূলত গল্পের প্রয়োজনেই আমরা বেশিরভাগ অংশের শুটিং করেছি ঠাকুরগাঁওয়ে। সেখানেসেট বানিয়ে মুক্তিযুদ্ধের সেই সময়টাকে তুলে আনতে চেষ্টা করেছি। আমাদের সিনেমারপ্রয়োজনে মুখোমুখি দোতলা বাড়ি দরকার ছিল। একাত্তরে ঢাকার যে পরিবেশ ছিল, সেটা আনার জন্য ওখানেই সেট বানিয়েছি।

বেলা ১১টায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণে ‘শোক হোক শক্তিতে, শোক হোক জাগরণে’- স্লোগানকে সামনে রেখে এ সাইকেল সচেতনতা যাত্রা অনুষ্ঠিতহয়। এর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়। সাইকেল শোভাযাত্রাটি শাহবাগ থেকে যাত্রা করেইঞ্জিনিয়ার ইন্সটিটিউট হয়ে শিল্পকলায় শেষ হয় সরকারি অনুদানে নির্মিত ছবিটি ১৮ আগষ্ট মুক্তি পাবে।

তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এতেচিত্রনায়ক ফেরদৌস আহমেদ, অভিনেত্রী সানজিদা প্রিতি, লিটু আনাম, সাজু খাদেম ও চলচ্চিত্র পরিচালক হৃদিহকসহ দেশবরেণ্য নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের শিল্পী কলাকুশলীরা উপস্থিত ছিলেন। 



একাত্তর/পিএজে