গোল্ডেন গ্লোবের পাঁচ পুরস্কার পেলো ওপেনহেইমার

বক্স অফিস থেকে অ্যাওয়ার্ডের মঞ্চ বার্বির সঙ্গে হাডাহাড্ডি লড়ায়ের পর শীর্ষে উঠে এলো ক্রিস্টোফার নোলেনের ওপেনহাইমার।  

হলিউডের এই সিনেমাটি চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে শীর্ষ পাঁচটি পুরস্কার জিতেছে।

সিনেমায় কিলিয়ান মারফি এবং রবার্ট ডাউনি জুনিয়র উভয়েই সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। একই সঙ্গে সেরা পরিচালাকের পুরস্কার পান ক্রিস্টোফার নোলান। 

কিন্তু অনুষ্ঠানে সবচেয়ে আলোচনার মধ্যে ছিল গ্রেটা গারউইগের বার্বি। অনুষ্ঠানের ৯টি ক্যাটাগরিতে মনোনয়ন নিয়ে মাত্র দুইটি পুরস্কার জেতে এইবারকার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে।

এছাড়াও টিভি সিরিজ সাকসেশন চতুর্থ এবং শেষ সিজনের জন্য টিভি ক্যাটাগরিতে সর্বাধিক অ্যাওয়ার্ড পেয়েছে।

অ্যানাটমি অফ আ ফল, দ্য হোল্ডওভার এবং পুওর থিংস দুটি করে এবং মার্টিন স্কোরসেসের কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন একটি পুরস্কার আনে তাদের ঘরে। 

অন্যদিকে সেরা অভিনেত্রী হিসেবে মনোনীত হয়ে ইতিহাস গড়েন লিলি গ্ল্যাডস্টোন। তিনি প্রথম আদিবাসী ব্যক্তি হিসেবে এই পুরস্কারটি জেতেনে।

গোল্ডেন গ্লোবের মধ্যে ফিল্ম পুরস্কারের মৌসুম শুরু হয়, যা ১০ মার্চ অস্কারের সঙ্গে শেষ হবে।