প্রথম সন্তানের অপেক্ষায় দীপিকা-রণবীর দম্পতি

কিছুদিন আগেই গুঞ্জন উঠেছিলো বলিউডের ‘পাওয়ার কাপল’ দীপিকা পাডুকোন আর রণবীর সিংয়ের মধ্যে সম্পর্কে ভালো যাচ্ছে না, বিচ্ছেদ আসন্ন। কিন্তু সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন এই দম্পতি। খুব শিগগিরি এই দম্পতি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন বলে খবর রটেছে।

ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এক খবরে এমন কথাই জানিয়েছে। দীপিকার গর্ভের সন্তান এখন দ্বিতীয় ত্রৈমাসিকে রয়েছে বলে তারকার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। কিছুদিন আগেই এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন দীপিকা। সেখানে তিনি তার বেবি বাম্প আড়াল করার চেষ্টা করছিলেন।

ভারতের নামী ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা একটি ঝলমলে শাড়ি আর জুয়েলারি পড়ে অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তাই মা হবার গুঞ্জনের হাওয়া লাগে। দীপিকা-রণবীর প্রেমের গল্প সঞ্জয় লীলা বনসালির গোলিয়ন কি রাসলীলা রামলীলা সেট থেকে শুরু হয়।

dipika1

ছয় বছরের প্রেম করার পর, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন দীপিকা ও রণবীর। তখন থেকেই ভক্তদের প্রিয় জুটি হয়ে উঠেন তারা। বাজিরাও মাস্তানি এবং পদ্মাবতীর মতো সিনেমায় তাদের অন-স্ক্রিন রসায়ন বিশ্বব্যাপী দর্শকদের মুগ্ধ করেছে।
ফ্যাশন সাময়িকী ‘ভোগ’ এর সিঙ্গাপুর সংস্করণে দেয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দীপিকা পাডুকোন জানান, মাতৃত্বের স্বাদ নিতে তিনি মুখিয়ে আছেন। দীপিকা বলেন, রণবীর এবং আমি বাচ্চাদের ভালোবাসি। আমরা সেই দিনের অপেক্ষায় রয়েছি যেদিন আমরা নিজেদের সংসার শুরু করব।

দীপিকা সবশেষ চলচ্চিত্র হৃতিক রোশনের সাথে অ্যাকশন থ্রিলার ‘ফাইটার’। এরপরে আসছে দক্ষিণের সুপার স্টার প্রভাসের সাথে সাই-ফাই অ্যাকশন থ্রিলার ‘কালকি’। এটি মুক্তি পাবে ৯ মে।

dipika2

অন্যদিকে রোহিত সিংয়ের মাল্টিকাস্টিং সিনেমা ‘সিংগাম এগেইন’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর সিং। এই ছবিতে আরও আছেন দীপিকা পাডুকোন, অজয় দেবগন, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, অর্জুন কাপুর এবং কারিনা কাপুরের মতো তারকারা। এছাড়া ডন-৩ নিয়েও বেশ ব্যস্ত রণবীর।