কেমন চলছে কুর্নিকোভা ও ইগলেসিয়াস যুগলের সংসার?

দুই যুগেরও বেশি এক সঙ্গে আছেন একদা টেনিসের ‘গ্লামার গার্ল’ আনা কুর্নিকোভা ও স্প্যানিশ পপ তারকা এনরিক ইগলেসিয়াস। বিয়ে না করলেও, এই দীর্ঘ সময়ে এই যুগলের পরিবারে রয়েছে তিন সন্তান। এখন চতুর্থ সন্তানের জন্য অপেক্ষায় আছেন এই তারকা যুগল। 

জনপ্রিয় বিনোদন ও ফ্যাশন সাময়িকী ‘হ্যালো’ এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে কুর্নিকোভা ও ইগলেসিয়াস অধীর আগ্রহ আর আনন্দের সঙ্গে তাদের চতুর্থ সন্তানের আগমনের অপেক্ষায় আছেন। চলতি বছরের শেষ দিকে তারা চতুর্থবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন বলে জানা গেছে। 

538345390_1415216753104121_7193839291730811768_n

আনা কুর্নিকোভা এরিমধ্যে তার গর্ভাবস্থার অর্ধেক পার করে এসেছেন। তাদের তিন সন্তানের মধ্যে লুসি ও নিকোলাসের বয়স সাত বছর আর মেরির বয়স পাঁচ বছর। এই গ্রীষ্মে তোলা ছবিগুলো থেকে আনার গর্ভবতী হওয়ার বিষয়ে জল্পনা শুরু হয়। মায়ামির বাড়িতে তোলা ছবিতে ঢিলেঢালা পোশাকে দেখা গেছে আনাকে। 

এনরিক ইগলেসিয়াস একটা সময় ছিন্নছাড়া জীবনের প্রতি আকৃষ্ট হলেও বর্তমানে তিনি পরিবারকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেন। চেষ্টা করেন পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সময় কাটানোর। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইগলেসিয়াস বলেন, আমি বাচ্চাদের সঙ্গে থাকতে এবং বেড়ে উঠতে দেখতে পেয়ে আনন্দিত। 

540012346_1342869320696351_8667001323074124910_n

২০০১ সালে আনা ও এনরিকের একক ‘এস্কেপ’ মিউজিক ভিডিওতে অভিনয়ের সময় তাদের দেখা হয় এবং প্রেমে পড়েন। দুই দশকেরও বেশি সময় পরে তারা মিয়ামিতে একটি বিলাসবহুল বাড়িতে স্থায়ী বসবাস শুরু করেন। তাদের প্রতিবেশীদের মধ্যে আছেন জেফ বেজোস, ইভাঙ্কা ট্রাম্প ও টম ব্র্যাডি।

২০০৯ সালে তারা বে পয়েন্টে পাঁচ মিলিয়ন ডলারে জমিটি কিনেছিল এবং ২০১৩ সালে তাদের বাড়িটির নির্মাণ কাজ শেষ হয়। তাদের প্রাসাদে আরেকটি শিশুর জন্য প্রচুর জায়গা রয়েছে যেখানে সাতটি শোবার ঘর এবং ১২টি বাথরুম রয়েছে এবং ১৭,৫২৮ বর্গফুট বসার জায়গা রয়েছে। 

540471077_2902945126563548_3839171032758090257_n

পাশাপাশি একটি বিলাসবহুল সুইমিং পুল এবং টেনিস কোর্টও রয়েছে। বিস্কেন বেতে প্রবেশের জন্য এটিতে একটি ব্যক্তিগত ডক এবং একটি নৌকা জেটি রয়েছে, পাশাপাশি বাগানে একটি বিশাল ক্যাবানা রয়েছে এবং এর মূল্য ২৬ মিলিয়ন ডলার বলে মনে করা হচ্ছে।

২৪ বছর ধরে একসাথে থাকার পরও আনা ও এনরিক বিবাহিত নন। কিন্তু তারা তাদের পরিবারকে একসাথে গড়ে তুলতে ভালোবাসেন। আনা সম্পর্কে ইগলেসিয়াস বলেন, এত ভালো মা হতে দেখা অবিশ্বাস্য। একজন মা যখন যা করেন, তখন তাকে তা করতে দেখা অবিশ্বাস্য। একজন মায়ের সহজাত প্রবৃত্তি বিস্ময়কর।