৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা কস্টিউম ডিজাইনার বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দিতে মঞ্চে উঠেছিলেন জন সিনা। অস্কার মঞ্চে ডাক পেয়ে নিজের শরীরের সব পোশাক খুলে ফেলে দেখা দেন তিনি!
বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসে ৯৬ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। উপস্থাপক হিসেবে ছিলেন জিমি কিমেল।
জিমিই জনকে ডেকে নিয়েছিলেন মঞ্চে। আর তখনই তিনি একেবারে বিবস্ত্র হয়ে সবার সামনে আসেন। নিজের শরীরে রাখননি একটি সুতোও। লজ্জাস্থান ঢাকছিলেন কেবলমাত্র মনোনয়নপ্রাপ্তদের নাম সম্বলিত এক টুকরো কার্ডের মতো কাগজ দিয়ে।
এসময় দর্শকদের হতবাক প্রতিক্রিয়ার মাঝে জন সিনা বলে ওঠেন, ‘পোশাক খুবই গুরুত্বপূর্ণ। সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে!’
অবশ্য মনোনয়নপ্রাপ্তদের নাম পড়তে গিয়ে মঞ্চের আলো নিভে যায়। তখনই জন সিনার জন্য মঞ্চ সহকারীরা একটি গাউন নিয়ে আসেন যেটি পরবর্তীতে তিনি গায়ে দেন।
১৯৭৪ সালের অস্কারের মঞ্চে রবার্ট ওপেল নামে একজন ঠিক এভাবেই নগ্ন হয়েছিলেন। ৫০ বছর পর সেটিরই কিনা পুনরাবৃত্তি করে বসলেন জন সিনা।