‘শিলা কি জাওয়ানি’ খ্যাত গায়িকার সাথে যা হলো

বলিউড প্লেব্যাক গায়িকা সুনিধি চৌহান সম্প্রতি একটি উদ্ভট ঘটনার সাক্ষী হয়েছেন। সুনিধি মঞ্চে গান গাইবার সময় অজ্ঞাত এক ব্যক্তি তার দিকে একটি পানির বোতল ছুড়ে মারে।

ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়াডটকম’ জানিয়েছে, জনপ্রিয় এই কণ্ঠশিল্পী দেরাদুনে শ্রী গুরু রাম রাই বিশ্ববিদ্যালয়ের জেনিথ-২০২৪ উৎসবে গিয়েছিলেন গাইতে। সেখানে অনুষ্ঠান চলাকালে ঘটে ওই বিপত্তি।

কিছুদিন আগে মার্কিন পপ গায়িকা কার্ডি বি গান গাইছিলেন মঞ্চে। এমন সময় তাকে লক্ষ্য করে বিয়ারের বোতল ছোড়েন এক দর্শক। তাতে মেজাজ হারিয়ে ফেলেন কার্ডি।

সুনিধি চৌহান-

ঝকমকে টপ, কালো শর্টস ও পায়ে বুট পরে মঞ্চে গাইছিলেন সুনিধি চৌহান। বোতল তার দিকে তেড়ে আসতেই মুহূর্তেই সরে যান গায়িকা। বোতল ছোড়া ব্যক্তিকে করেন সুনিধি। সুরে-সুরেই তিনি বলে ওঠেন, কী হচ্ছে এসব? বোতল ছুড়ে কী হবে? অনুষ্ঠান বন্ধ যাবে?

ঘটনার দিন অনুষ্ঠানে এই জনপ্রিয় গায়িকা ‘শিলা কি জওয়ানি’, ‘ধুম মচালে’, ‘ক্রেজি কিয়া রে’, ‘দেশি গার্ল’, ‘কমলি’, ‘শাকি শাকি’-র মতো গান গেয়ে শোনান দর্শকদের।

Sunidhi