দেশে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৪ জন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৭৪ জনে।

এছাড়া ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪১ জনই ঢাকা মহানগরীর বাসিন্দা। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছে মোট ২০ লাখ ৪৩ হাজার ৭৭৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৫টি পরীক্ষাগারে এক হাজার ৪৬২টি নমুনা সংগ্রহ এবং এক হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭১৩ জনে। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৮ শতাংশ।


একাত্তর/জো