হামে আরও দুই মৃত্যু, একমাসে আক্রান্ত আড়াই হাজার

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পিএম

দেশে হামের প্রকোপ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আরও দুইজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৮৮৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে ৮০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৯ জনে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন। এই এক মাসেরও কম সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন এবং সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।

পরিসংখ্যান অনুযায়ী, হামের প্রকোপ সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত ৬ হাজার ৭৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত ১ হাজার ৩৫০ জন।

উদ্ভূত পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তর সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের মাধ্যমে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে সরকার। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা কমাতে সাধারণ মানুষকে সচেতন থাকার এবং শিশুদের দ্রুত টিকার আওতায় আনার পরামর্শ দেওয়া হয়েছে।

একাত্তর/আরএ
সারাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৬৬৯ জন রোগী। এসময়ে মশাবাহিত রোগটিতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯০ জনে। 
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে এক হাজার ৩০ জনের মৃত্যু হলো। আর অক্টোবর মাসের প্রথম তিন দিনেই এডিস মশাবাহিত এ রোগে মারা গেলেন ৪১ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৫ জন মারা গেছেন। এর মধ্যে রাজধানীতে ৫ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ১০ জন মারা গেছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর