ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, নতুন রোগী ২৭৮২ 

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, নতুন রোগী ২৭৮২ দেশে ২৪ ঘণ্টায় দুই হাজার ৭৮২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গেলো ২৪ ঘনতায় মৃত্যু হয়েছে ১১ জনের। এর মধ্যে ৮ জন ঢাকা সিটির, বাকি ৩ জন ঢাকার বাইরের। সোমবার ১২ জনের মৃত্যু হয়েছিলো ডেঙ্গুতে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৮২ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল দুই হাজার ৮২৩ জন।

নতুন ১১ জনসহ এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হলো ৬৫৭ জনের। ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৭০৮ জন।

আক্রান্তদের মধ্যে ৯৫১ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং এক হাজার ৮৩১ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

 

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩২ জনে। এরমধ্যে ঢাকায় চার হাজার ৪৯ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন পাঁচ হাজার ৮৩ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৯১৬ জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক লাখ ২৬ হাজার ১২৭ জন।

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

চলতি বছরই ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানির ঘটেছে। এর আগে ২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন।