ডেঙ্গু নিয়ন্ত্রণে সমন্বিত পদক্ষেপের ওপর গুরুত্ব স্বাস্থ্যমন্ত্রীর

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৫ পিএম

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক নিয়োগের ফলে মশক নিধন কার্যক্রম এখন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তারা এসব কথা বলেন।

সমন্বয় সভায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, মশার বিস্তার ঠেকাতে আমরা নিধনের কাজ করেবা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। এই লড়াইয়ে সংশ্লিষ্ট সব মহল ও পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

সিটি করপোরেশনগুলোতে মশক নিধন কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি জানান, এেতাদিন সিটি করপোরেশনগুলোতে প্রশাসক না থাকায় অনেক পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, সিটি করপোরেশনগুলোতে কোনো প্রশাসক না থাকায় চাইলেও দু-দিন আগে থেকে কাজ করা যায় নাই। এখন প্রশাসক এসেছে। ফলে এখন সব পক্ষ মিলিয়ে কাজ করা সম্ভব হবে এবং মশক নিধন কার্যক্রম আরও বেগবান হবে।

সভায় ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করা এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

একাত্তর/এসি
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। একই সময়ে ৫৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময় ৯৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সারাদেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (রোববার ২৩ আগস্ট সকাল ৮টার মধ্যে) তাদের মৃত্যু হয়। এ সময়ের মধ্যে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৩৯ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৫০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর