সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন মারা গেছেন। একই সময়ে নতুন করে আরও ৩০৬ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২ জন মারা গেছেন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৬৭৬ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৯১২ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।