দেশে থামছে না হামের সংক্রমণ ও এর উপসর্গজনিত মৃত্যু। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩৩৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাব টেস্টে ৬৮ জনের শরীরে হাম নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গত শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১৫ মার্চ থেকে ১ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ২ লাখ ৩০ হাজার ১৩ জন ব্যক্তির মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৯৩৫ জনের।
একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশে মোট ১ হাজার ১৪৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন। সব মিলিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গজনিত কারণে মোট
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, হামের উপসর্গ ও সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাজধানী ঢাকাসহ ঢাকা বিভাগে। এই বিভাগে এখন পর্যন্ত মারা গেছেন ৫১২ জন।
অন্যান্য বিভাগের মধ্যে সিলেটে ২০৩ জন, চট্টগ্রামে ১১১ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮৯ জন, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।