২৪ ঘণ্টায় ডেঙ্গুতে এক মৃত্যু, হাসপাতালে ১৬৩৩

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে এক হাজার ৬৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।   

শনিবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চলতি বছরের এক জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গু নিয়ে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৩৫ হাজার জন। এর মধ্যে মারা গেছেন ৪১৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ২৮ হাজার ৩৪০ জন।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছয় হাজার ২৩৬ জন। এর মধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুই হাজার ৬৭০ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া খুলনা বিভাগে এক হাজার ১৪ জন এবং রাজশাহী বিভাগে ৬৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

একাত্তর/এসি
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৩ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮৭ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক ৮৯৮টি শিশু। 
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৮৮৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট...
সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯ জন। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন নতুন...
বিশ্বের সর্ববৃহৎ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে সংঘটিত ইতিহাসের অন্যতম বৃহৎ ৬৩০ কোটি মার্কিন ডলারের (প্রায় ৪৭০ কোটি পাউন্ড) সাইবার হামলার নেপথ্যে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকার...
জীবনযাত্রার লাগামহীন ব্যয় বৃদ্ধি, পাবলিক সার্ভিসের অভাব এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বাজেট নীতির প্রতিবাদে ফ্রান্সে আবারও তীব্র গণবিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। নতুন করে সম্ভাব্য...
জনগণের রায় ও ভোটাধিকারের প্রতি শ্রদ্ধা না দেখালে সরকারকে তার জন্য চরম মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ভারতে লোকসভা নির্বাচনের পর এবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নজিরবিহীন ‘গণ-অভিশংসন’ বা প্রতীকী ইমপিচমেন্ট কার্যক্রম শুরু করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। শনিবার কংগ্রেস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর