বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৬২ জন এবং একই সময়ে মারা গেছেন ৭ হাজার ৬৩০ জন।
বুধবার (৩ নভেম্বর) মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠাদের হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স এ তথ্য জানাচ্ছে।
এক দিন আগে মঙ্গলবার বিশ্বে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪ লাখ ৫ হাজার ৮২৬ জন এবং ওইদিন এ রোগে মৃত্যু হয়েছিল ৭ হাজার ১০৯ জনের।
সে হিসেবে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় নতুন রোগী ও মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এসময় নতুন রোগীর সংখ্যা বেড়েছে ৭৩ হাজার ২৩৬ জন এবং অতিরিক্ত মৃত্যু হয়েছে ৫২১ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বুধবার করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ায়। যুক্তরাষ্ট্রে এই দিন মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন এবং রাশিয়ায় ১ হাজার ১৮৯ জন। পাশাপাশি, যুক্তরাষ্ট্রে বুধবার করোনায় নতুন রোগীর সংখ্যা ছিল ৭৪ হাজার ৯০১ জন এবং রাশিয়ায় এ সংখ্যা ছিল ৪০ হাজার ৪৪৩ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাও বেড়েছে। ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, বুধবার বিশ্বে প্রাণঘাতী এই রোগ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। আগের দিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩ লাখ ৮৮ হাজার ৭৮ জন।
বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ কোটি ৮৩ লাখ ৩৬ হাজার ৮৮৬ জন। এই রোগীদের মধ্যে মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮২ লাখ ৬২ হাজার ৯২৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৭৩ হাজার ৯৫৭ জন।
ওয়ার্ল্ডোমিটার্সের তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২৪ কোটি ৮৭ লাখ ৮৮ হাজার ১৭৭ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৫০ লাখ ৩৬ হাজার ৪৭০ জনের।
এছাড়া, এই সময়সীমায় করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২২ কোটি ৫৪ লাখ ১৪ হাজার ৮২১ জন।
একাত্তর/আরএইচ