নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়িয়েছে আদালত।
সোমবার তাঁদের পূর্বনির্ধারিত পাঁচ দিনের জেল হেফাজতের মেয়াদ শেষ হলে, বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট (এসইএম) আদালতে তোলা হয়। শুনানি শেষে আদালত তাঁদের হেফাজতের মেয়াদ আরও দুই দিন বাড়ানোর আদেশ প্রদান করে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দুজনকেই পুনরায় দিল্লির তিহার জেলে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, সাম্প্রতিক সময়ে দিল্লির যন্তর মন্তরকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদের নির্দিষ্ট স্থান হিসেবে বাতিল (ডিনোটিফাই) করে প্রশাসন। তবে এই নির্দেশ উপেক্ষা করে গত ১৩ অক্টোবর তালাপড়া গেট ডিঙিয়ে ভেতরে প্রবেশ করার অভিযোগে আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে প্রথমে আটক করে পুলিশ। পরবর্তীতে ১৪ অক্টোবর তাঁদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে তিহাড় জেলে পাঠানো হয়েছিল। নতুন আদেশের ফলে আপাতত তিহাড় জেলেই কাটাতে হচ্ছে এই দুই তরুণ রাজনৈতিক প্রতিনিধিকে।
