নাইজারে স্কুলে আগুন: প্রাণ গেলো ২৬ শিশুর

নাইজারে খড় ও কাঠ দিয়ে তৈরি একটি স্কুলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ২৬ শিশু নিহত হয়েছে। এতে আহত ১৩ জনের মধ্যে চারজনের অবস্থা বেশ গুরুতর।

সোমবার (৯ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় মারাদি শহরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ৬ বছরের মধ্যে। এ ঘটনায় মঙ্গলবার (৯ নভেম্বর) থেকে ৩ দিনের শোক ঘোষণা করেছেন মারাদি শহরের মেয়র চাইবো আবু বকর।

এদিকে এক বিবৃতিতে নাইজার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই দুঃখজনক ঘটনা নাইজারের মানুষকে আবারও শোকের মধ্যে ফেলেছে। খড় এবং কাঠের তৈরি ক্লাসরুম দেশে নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নাইজার। নানা রকম প্রতিকূলতা স্বত্বেও দেশটি খড় ও কাঠের শেড নির্মাণ করে স্কুল ভবনের ঘাটতি মেটানোর চেষ্টা করে যাচ্ছে। অনেক সময় শিশুদের মাটিতে বসেই পড়ালেখা করতে দেখা যায়।


একাত্তর/এআর