বুর্কিনা ফাসোয় বন্দুকধারীদের হামলায় সাত পুলিশ নিহত

পশ্চিম আফ্রিকা দেশ বুর্কিনা ফাসোর সাহেল অঞ্চলে শুক্রবার বন্দুকধারীদের হামলায় সাত পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবারের (১২ নভেম্বর) ওই হামলায় সাত পুলিশ সদস্যের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির। 

পুলিশের এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকালে ডোরি অঞ্চলের রিপাবলিক নিরাপত্তা কোম্পানির কর্মকর্তাদের একটি স্কোয়াড লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ সময় তারা সেনো প্রদেশের ডোরি- ইসাকান সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পালন করছিল।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, দুর্ভাগ্যবশত সাত পুলিশ কর্মকর্তা এ হামলায় নিহত হয়েছেন। এতে অপর পাঁচজন আহত হন। তাদেরকে ডোরি আঞ্চলিক হাসপাতাল কেন্দ্রে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

হামলাকারীদের গ্রেপ্তারে বুরকিনা ফাসোর প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান চালাচ্ছে।

বুর্কিনা ফাসোর মোসসি জাতির লোকেরা বহু শতাব্দী আগে এখানে যে রাজ্য স্থাপন করেছিল, তা ছিল আফ্রিকার সবচেয়ে প্রাচীন রাজ্যগুলির একটি। ১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর দেশটিতে বারংবার সামরিক অভ্যুথান বা কু ঘটে এবং সামরিক শাসন চলে। ১৯৯১ সালে নতুন সংবিধান পাস হবার পর দেশটিতে বর্তমানে গণতন্ত্র বিদ্যমান। 

আরও পড়ুন: ট্রেনের ভাড়া আপাতত বাড়ছে না: রেলমন্ত্রী

দেশটির নয়-দশমাংশ মানুষ খাদ্যসংস্থানমূলক কৃষিকাজ এবং গবাদিপশুপালনের কাজে জড়িত। অর্থনৈতিক মন্দা, কিছুদিন পর পর অতিখরা, ইত্যাদি কারণে এখানকার বহু মানুষ গ্রাম ছেড়ে শহরে কিংবা অন্যান্য দেশে, বিশেষত কোত দিভোয়ার ও ঘানাতে পাড়ি জমিয়েছে। 

২০১৫ সালের পর থেকে বুর্কিনা ফাসোর নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটে। দেশটিতে বিভিন্ন সন্ত্রাসী হামলায় এক হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ গ্রহহীন হয়ে পড়েছেন।


একাত্তর/আরবিএস