দিল্লির হোটেলে ভয়াবহ অগুনে নিহত ২১, বেশিরভাগই বিদেশি

আপডেট : ০৩ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি। এসময় বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

বুধবার (৩ জুন) সকাল ৯টার দিকে পাঁচতলা হোটেল ভবনটির বেসমেন্টে অবস্থিত ‘মিকাসা ইন’ নামে একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে দেশটির একাধিক সংবাদমাধ্যম। 

Massive fire breaks out in Delhi's Malviya Nagar restaurant, at least 21  deadনয়াদিল্লির হওজ রানি লেনের একটি সরু গলিতে অবস্থিত হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ আছে। ঘটনার সময় হোটেলটিতে চিকিৎসা নিতে ভারতে যাওয়া বেশ কয়েকজন বিদেশি রোগীসহ প্রায় ৪০ জন অতিথি ছিলেন।

সকালের দিকে আগুন যখন ছড়িয়ে পড়ে, তখন অতিথিদের বেশিরভাগই ঘুমাচ্ছিলেন। ফলে আগুন লাগার পরে তারা আর বেরিয়ে আসতে পারেননি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছিল যে, বেশিরভাগ লোকই আটকে পড়েন। তাদের মধ্যে কয়েকজন প্রাণ বাঁচাতে হোটেলের বিভিন্ন তলা থেকে ঝাঁপ দেন। কিন্তু ঘরে মধ্যে আটকে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অন্তত ২১ জনের। 

21 Killed in Fire at Delhi's Malviya Nagar Restaurant; 40+ Rescued | Daily  Pioneerএদিকে ঘটনাস্থলের একাধিক ভিডিও সামজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, আগুন থেকে বাঁচতে কিছু মানুষ ভবন থেকে নিচে লাফিয়ে পড়ছেন।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে দু’টি ইউনিট পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানো এবং উদ্ধারকাজ শুরু করে।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।  

দিল্লি পুলিশ জানিয়েছে, হোটেলের বিভিন্ন তলা থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে অনেকে আতঙ্কে হোটেলের বিভিন্ন তলা থেকে লাফ দেন এবং আহত হন। তাদেরও উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। 

এদিকে হোটেলের রাঁধুনি কেসর সিংহ জানিয়েছেন, সকাল ৮টায় তিনি রান্নাঘরে ঢোকেন। বৈদ্যুতিক স্টোভ জ্বালাতে তিনি সুইচ অন করেন। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে দাবি তার। সঙ্গে সঙ্গে তিনি সহকর্মীকে বিষয়টি জানিয়ে সতর্ক করেন। কিন্তু ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তিনি কোনোরকমে হোটেল থেকে বেরিয়ে প্রাণে বাঁচেন।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর