গত মাসে হাইতিতে অপহরণ হওয়া ১৭ মার্কিন ও কানাডীয় মিশনারির মধ্যে দুইজনকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।
রোববার (২১ নভেম্বর) দেশটির খ্রিস্টান সহায়তা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মুক্তি পাওয়া ওই দুই ব্যক্তি সুস্থ এবং নিরাপদ আছেন। তবে তাদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
গত মাসের ১৬ অক্টোবর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের একটি অনাথাশ্রম পরিদর্শন শেষে বিমানবন্দরে যাওয়ার পথে তাদের অপহরণ করে একদল সশস্ত্র অপহরণকারী।
আরও পড়ুন: জাস্টিন বিবারের প্রতি খাশোগির বাগদত্তার অনুরোধ
অপহৃতদের মধ্যে ১৬ জন মার্কিন নাগরিক ও একজন কানাডীয় নাগরিক রয়েছেন। অপহরণের কয়েকদিন পর '৪০০ মাজোও' নামের একটি সন্ত্রাসী দল মুক্তিপণ হিসেবে প্রত্যেক অপহৃতের জন্য এক মিলিয়ন ডলার দাবি করে।
হাইতি পৃথিবীর অন্যতম অপহরণপ্রবণ দেশগুলোর মধ্যে একটি। এবছর এখন পর্যন্ত সেখানে প্রায় আটশো' অপহরণের ঘটনা ঘটেছে।
একাত্তর/এসজে