বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার তিনশ' ৩৭ জনের মৃত্যু হয়েছে। করোনা মহামারীতে এ নিয়ে মোট ৫২ লাখ পাঁচ হাজার নয়শ' ৯০ জনের মৃত্যু হলো।
এছাড়া গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৬৯ হাজার আটশ' ৩৩ জন। আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ৮ লাখ ৫৯ হাজার আটশ' ৬৪ জন।
শনিবার (২৭ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার দুইশ' ৩৫ জনের। আর দৈনিক সংক্রমণের হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে শীর্ষে রয়েছে জার্মানি এবং এ রোগে শুক্রবার সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে রাশিয়ায়। শুক্রবার জার্মানিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ১৫৯ জন এবং এ রোগে দেশটিতে মৃত্যু হয়েছে ৩৭৪ জনের।
রাশিয়া ও জার্মানি ছাড়াও যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং পোল্যান্ডে বেড়েছে করোনার প্রকোপ।
আরও পড়ুন: খালেদা জিয়ার অবস্থা খারাপের দিকে যাচ্ছে: মোশাররফ
ওয়ার্ল্ডোমিটার বলছে, শুক্রবার বিশ্বজুড়ে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৬১ হাজার সাতশ' ১৯ এবং মৃত্যু হয়েছে ছয় হাজার দুইশ' ২৮ জনের।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।
একাত্তর/আরবিএস