স্ত্রীর ওপর স্বামীর নির্যাতনকে 'ন্যায্য' মনে করেন ভারতের এক-তৃতীয়াংশ নারী। সম্প্রতি দেশটিতে হওয়া এক জরিপে এমন তথ্যই উঠে এসেছে। খবর হিন্দুস্তান টাইমসের।
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ শীর্ষক এক জরিপে নারীদের প্রশ্ন করা হয়, তাদের মতে নারীদের গায়ে হাত তোলা কিংবা পিটুনি দেয়া কোনোভাবে ন্যায্য কি? এমন প্রশ্নের উত্তরে দেশটির ১৪টি রাজ্যের ৩০ শতাংশ নারী স্বামীর হাতে পিটুনি খাওয়াকে যৌক্তিক বলে মতামত দিয়েছেন।
এমনকি পিটুনির পক্ষে যুক্তিও দেখিয়েছেন তারা। পক্ষ নেয়া নারীরা বলেন, ঘর ও সন্তানের ব্যাপারে উদাসীন এবং শ্বশুড় বাড়ির প্রতি অসম্মানজনক আচরণ করা নারীদের এই ধরনের ব্যবহারই প্রাপ্য।
আরও পড়ুন: রাস্তায় নগ্ন বাংলাদেশি, নেয়া হলো মানসিক হাসপাতালে
জরিপে দেশটির অন্তত তিনটি রাজ্যের ৭৫ শতাংশেরও বেশি নারী মনে করেন স্ত্রীদের গায়ে স্বামীর হাত তোলায় যুক্তি রয়েছে। এর মধ্য তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশে সর্বোচ্চ ৮৪ শতাংশ এবং কর্ণাটকে ৭৭ শতাংশ নারী বউ পেটানো স্বামীদের পক্ষ নিয়েছেন।
তবে এর অনেকটা ভিন্ন চিত্রই দেখিয়েছে হিমাচল। এই প্রদেশের মাত্র ১৪.৮ শতাংশ নারী এবং ১৪.২ শতাংশ পুরুষ স্ত্রীকে নির্যাতনের বিষয়কে ন্যায্য মনে করেছে।
একাত্তর/টিএ