উইঘুর ক্র্যাকডাউনে চীনের শীর্ষ কর্মকর্তাদের সম্পৃক্ততা ফাঁস

চীনে উইঘুর সম্প্রদায়ের ওপর নির্বিচার আক্রমণের সাথে প্রেসিডেন্ট শি জিনপিংসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সংশ্লিষ্টতা নিয়ে 'শিনজিয়াং পেপার্স' নামে দলিল প্রকাশিত হয়েছে। সূত্র বিবিসি। 

প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রিমিয়ার লি কিকিয়াংসহ সরকারি শীর্ষ কর্মকর্তা ও কমিউনিস্ট পার্টির নেতাদের বক্তব্য বিশ্লেষণ করে দলিলটিতে দেখানো হয়েছে, তাদের নির্দেশেই উইঘুর মুসলমানদের বন্দি করে জোরপূর্বক শ্রম দিতে বাধ্য করা হয়েছে।  

চীনের শিনজিয়াং প্রদেশে বেশিরভাগ উইঘুর মুসলমানদের বসবাস। তাই এই দলিলের নাম দেওয়া হয়েছে শিনজিয়াং পেপার্স। 

এটি গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে উইঘুর ট্রাইব্যুনালে পাঠানো হয়েছিলো। তবে তখন এটি জনসম্মুখে আনা হয়নি। 

এর আগে ২০১৯ সালে একই ধরনের কিছু দলিল প্রকাশ করেছিল নিউইয়র্ক টাইমস। তবে সেবারও সব তথ্য জনসম্মুখে আনা হয়নি। 

আরও পড়ুন: ওমিক্রন রুখতে বর্তমান টিকাগুলো কম কার্যকর: মর্ডানা

শিনজিয়াং পেপার্সের বিশ্লেষক ড. অ্যাড্রিয়ান জেনজ বলেন, উইঘুর মুসলমানদের ওপর যে অত্যাচার চালানো হচ্ছে তার সাথে সরকারের সংশ্লিষ্টতা আগে যা মনে করা হয়েছিলো তার চাইতে অনেক বেশি। 

চীনের বিরুদ্ধে শিনজিয়াংয়ে উইঘুর মুসলমানদের ওপর অত্যাচারের অভিযোগ করছে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। সেখানে নির্বিচারে গণহত্যা, বন্ধ্যাত্বকরণ এবং জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ রয়েছে। 

তবে উইঘুরদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে চীন।


একাত্তর/এসজে