ইউনেস্কোর হেরিটেজ সম্মান পেলো কলকাতার দুর্গাপূজা

কলকাতার দুর্গাপূজাকে 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ' হিসেবে ঘোষণা করলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

বুধবার (১৫ ডিসেম্বর) ইউনেস্কোর এক টুইট বার্তায় জানায়, প্যারিসে ইউনেস্কোর বিশেষ কমিটির অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৩ ডিসেম্বর থেকে ফ্র্যান্সের প্যারিসে এই শুরু হয়েছে ইউনেস্কোর অধিবেশন। 

অধিবেশনের দ্বিতীয় দিনে কলকাতার দুর্গাপূজার নিয়ে সংগঠনটি তাদের ওয়েবসাইটে জানায়, ধর্ম ও শিল্পকলার মেলবন্ধনের একটি প্রকৃত উদাহরণ পশ্চিমবঙ্গের দুর্গোৎসব।

ভারতীয় গণমাধ্যমমের খবর থেকে জানা গেছে, ২০১৯ দুর্গোৎসবকে আন্তর্জাতিক উৎসবের স্বীকৃতি দিতে উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। আর তাতে উত্তর কলকাতার প্রাচীনতম দুর্গাৎসব কমিটিরগুলোর আবেদনসহ কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের মাধ্যমে রাজ্য সরকারের চিঠি পাঠানো হয়েছিল ইউনেস্কোর কাছে। 

আরও পড়ুন: ওমিক্রন নিয়ে নতুন তথ্য দিলেন বিজ্ঞানিরা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কলকাতার পূজা কমিটিগুলোকে অর্থ সাহায্যের পাশাপাশি থিমপুজোগুলির উৎকর্ষ বৃদ্ধির জন্য প্রতিবছর রাজ্য সরকারের পক্ষ থেকে বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হয়। শ্রেষ্ঠ দুর্গোৎসবগুলোকে নিয়ে রেড রোডে কার্নিভাল করা হয়। 


একাত্তর/আরবিএস