অস্ট্রেলিয়ার বাউন্সি ক্যাসেল ট্র্যাজেডির ঘটনায় ষষ্ঠ শিশুর প্রাণহানি

অস্ট্রেলিয়ার বাউন্সি ক্যাসেল ট্র্যাজেডির ঘটনায় আহত আরো এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুরা তাসমানিয়াতে নিজেদের বিদ্যালয়ে হওয়া একটি অনুষ্ঠানে বাউন্সি ক্যাসেল খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

সোমবার (২০ ডিসেম্বর) পুলিশ জানায়, ১১ বছর বয়সী শিশুটি হাসপাতালে মারা গেছে। দুর্ঘটনার তিন দিন পর শিশুটির প্রাণহানি ঘটলো।

জানা যায়, বাউন্সি ক্যাসেলে খেলার সময় শিশুদের বাউন্সি হাওয়ায় উড়ে যায়। এসময় এর ওপর থাকা শিশুরা অন্তত ১০ মিটার উপরে উড়ে নিচে পড়ে যায়।

তাসমানিয়ার পুলিশ কমিশনার ড্যারেন হাইন বলেন, দুঃখভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে, রোববার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন ১১ বছর বয়সী ছেলেটির মৃত্যু হয়েছে।

স্থানীয় পুলিশ বলছে, ঘটনাটি ঠিক কিভাবে ঘটেছে তা এখনো নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার সময় হাওয়ার গতিবেগ খুব বেশি ছিলো না। তাছাড়া কয়েকজন অভিভাবক শিশুদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন।

আরও পড়ুন: চিলির প্রেসিডেন্ট হলেন বামপন্থী গ্যাবরিয়েল বোরিক

এএফপি’র খবরে বলা হয়েছে, তাসমানিয়া প্রদেশের উত্তরাঞ্চলীয় ডেভেনপোর্ট শহরে একটি প্রাইমারি স্কুলে অনুষ্ঠান চলাকালে প্রচন্ড বাতাসে একটি বাউন্সি ক্যাসল আকাশের দিকে উড়ে গেলে ক্যাসল থেকে ১০ মিটার (৩২ ফিট) উচ্চতা থেকে পড়ে গিয়ে ১২ বছর বয়সী ৩টি ছেলে, ১১ বছর বয়সী একটি ছেলে ও মেয়ে এবং ১২ বছর বয়সী একটি মেয়েসহ ৬ শিশুর মৃত্যু হয়।

ছবিতে (উপরে বাম থেকে) অ্যাডিসন স্টুয়ার্ট, চেস হ্যারিসন, জালাইলাহ জেইন-মারি জোন্স। এবং (নিচে বাম থেকে) জে শিহান, পিটার ডট এবং জেন মেলর।

রাজ্যের রাজধানী হোবার্টের এক হাসপাতালে আরও এক শিশু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

শিশুদের স্কুল পার্টিতে অন্তত ৪০ জন শিশু ছিলো বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা বলছেন, মর্মান্তিক এ ঘটনায় স্থানীয় সম্প্রদায় ও অস্ট্রেলিয়ায় শোকের ছায়া ফেলেছে।


একাত্তর/আরএ