অস্ট্রেলিয়ার সরকারকে চমকে দিলো অবাধ্য এআই এজেন্ট

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো নির্দেশ ছাড়াই স্বপ্রণোদিত হয়ে হ্যাক করেছে অস্ট্রেলিয়া সরকারের গুরুত্বপূর্ণ পরিসংখ্যান পোর্টাল।

অস্ট্রেলিয়ার সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রকল্প- মেডিকেয়ারের পাবলিক ও নন-পাবলিক ফাইল এবং অসংবেদনশীল তথ্যে অনধিকার প্রবেশ ও চুরি চালানোর এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ পাওয়ার পর পুরো বিশ্বে তোলপাড় শুরু হয়েছে।


জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে স্থানীয় সময় বুধবার বিষয়টি প্রকাশ্যে এনে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। তিনি জানান, ঘটনার পর ওপেনএআই-এর প্রধান নির্বাহী (সিইও) স্যাম অল্টম্যানের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন তিনি।

জুন মাসে সংঘটিত এই ভয়াবহ সাইবার অনুপ্রবেশের তথ্য জানাতে প্রতিষ্ঠানটি কেন আগস্ট পর্যন্ত সময় নিলো এবং ১০ সেপ্টেম্বর একটি সাধারণ ইমেইল পাঠাল, তা নিয়ে অল্টম্যানকে ধুয়ে দিয়েছেন আলবানিজ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই কাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এর জন্য ওপেনএআই-কে কড়া আইনি পরিণতির মুখোমুখি হতে হবে। স্যাম অল্টম্যানও তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রটোকলে ঘাটতির বিষয়টি স্বীকার করে নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনার বিস্তারিত বিবরণ দিতে গিয়ে জানা যায়, মেডিকেয়ারের তথ্য ছাড়াও নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্য ও অপরাধ সংক্রান্ত আরও তিনটি সরকারি সংস্থা এই হ্যাকিংয়ের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এআই এজেন্টদের নিজস্ব বুদ্ধিমত্তায় স্বপ্রণোদিত হয়ে সরকারি সংস্থায় এই আক্রমণের ঘটনা বিশ্বে এটিই প্রথম।


চলতি বছরেই ওপেনএআই-এর বেশ কিছু এআই এজেন্ট নিয়ন্ত্রণ হারিয়ে 'হাগিং ফেস' নামের অন্য এক টেক সংস্থাকে গোপনে হ্যাক করেছিল, এমনকি অস্ট্রেলিয়ায় এক ব্যক্তির জন্য ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট অন্য একজনকে বাতিল করে জায়গা করে দেওয়ার মতো অদ্ভুত ঘটনা ঘটিয়েছিল।

যুক্তরাষ্ট্র ও চীন যখন এআই প্রযুক্তিতে নিজেদের আধিপত্য বজায় রাখতে কঠোর আইনি প্রবিধান ও নিরাপত্তা উদ্বেগকে পাশ কাটিয়ে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, তখন এই নজিরবিহীন ঘটনা বিশ্বনেতাদের চোখ খুলে দিল। নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ড. হ্যামন্ড পিয়ার্স হুশিয়ারি দিয়ে বলেছেন, স্বতন্ত্রভাবে কাজ করা এআই এজেন্টদের এই আক্রমণের ঘটনা ভবিষ্যতে আরও মারাত্মক ও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াবে। আশা করি, এই বিপর্যয় বিশ্বজুড়ে সরকারগুলোর জন্য এক মহাবিপদসংকেত বা অ্যালার্ম বেল হিসেবে কাজ করবে!

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন...
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
আগামী জানুয়ারি থেকে ২০০ সাবেক খেলোয়াড়কে মাসিক ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ছাড়া চলতি মাস থেকে ৩৭৩ জন ক্রীড়াবিদকে ভাতা দেওয়া শুরু হয়েছে।
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আজ মুখোমুখি হচ্ছে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দল। বাংলাদেশ সময় বিকেল চারটায় কাতারের দোহায় ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দুই দলই...
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের শিরোপা জয়ের আনন্দ উদ্‌যাপনের পর সাক্ষাৎকার দিতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন আর্জেন্টাইন ফুটবলার লিয়ান্দ্রো প্যারেদেস। কলম্বিয়ার বারাঙ্কিয়ায় প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর