লিবিয়া উপকূলে সাতদিনে ১৬০ অভিবাসীর মৃত্যু

লিবিয়ার সমুদ্র উপকূলে গত সাতদিনে নৌকাডুবিতে কমপক্ষে ১৬০ অভিবাসীর মৃত্যু ঘটেছে।

মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একথা জানায়। খবর এএফপির।

জেনেভাভিত্তিক জাতিসংঘের সংস্থাটির মুখপাত্র সাফা মসাহলি বলেন, ‘গত সপ্তাহে লিবিয়ার মধ্য ভূমধ্যসাগরীয় উপকূলে কমপক্ষে ১৬০ জন প্রাণ হারিয়েছে।’

টুইটার বার্তায় তিনি লিখেছেন, ‘চলতি বছর এ রুটে বিভিন্ন নৌকা ডুবির ঘটনায় প্রায় দেড় হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে।’

আইওএম জানায়, ১২ থেকে ১৮ ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সমুদ্র পথ থেকে আটক বা উদ্ধার করা হয় ৪৬৬ অভিবাসন প্রত্যাশীকে। পরে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন: ইসলামাবাদ, তেহরান ও ইস্তাম্বুলের মধ্যে পণ্যবাহী ট্রেন চালু

দারিদ্র্য ও সংঘাত থেকে মুক্তি পেতে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের কাছে লিবিয়া একটি গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।।

২০১১ সালে ক্ষমতাচ্যুত হয়ে মোয়াম্মার গাদ্দাফি নিহত হওয়ার পর দেশটিতে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ায় অভিবাসন প্রত্যাশীদের কাছে আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দেয়া অনেকটা সহজ হয়ে উঠেছে।


একাত্তর/টিএ