শান্তিতে নোবেলজয়ী দক্ষিণ আফ্রিকার আর্চবিশপ ডেসমন্ড টুটু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর।
রোববার (২৬ ডিসেম্বর) বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা আজ এক বিবৃতিতে ডেসমন্ড টুটুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এতে তিনি বলেন, চার্চম্যানের মৃত্যু দক্ষিণ আফ্রিকানদের কাছে শোকের একটি অধ্যায়।
টুটু দক্ষিণ আফ্রিকান ধর্মযাজক ও অধিকার আন্দোলন কর্মী ছিলেন। এইডস ও যক্ষ্মা প্রতিরোধে তিনি অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন। এছাড়াও, দারিদ্রতা, বর্ণবাদ, যৌনতা ইত্যাদি বিরোধী প্রচারণায় তার ভূমিকা প্রশংসনীয়।
আরও পড়ুন: ওমিক্রন আতঙ্কে বিশ্বজুড়ে ৬ হাজার ৩শ’ ফ্লাইট বাতিল
ডেসমন্ড টুটু ১৯৮৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। ১৯৯৯ সালে সিডনী শান্তি পুরস্কারসহ ২০০৭ সালে গান্ধী শান্তি পুরস্কার লাভ করেন।
একাত্তর/আরএ